বাংলাদেশ ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

সাংবাদিকদের প্রশ্নে ব্যথিত ফারুকী: “সন্তান হারানো মায়ের বুকে শেলের মতো বিঁধেছে তাদের কথা”

Md Faridul Islam
  • আপডেট সময় : ০২:০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 56

নিজস্ব প্রতিবেদক:

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিছু প্রশ্নে বিস্ময় প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে ফারুকী লেখেন, “ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা, জুলাই দেখেছে এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সন্তান হারিয়েছেন মাত্র আট মাস আগে, যে সন্তান খুনির গুলিতে আহত হয়েছে, যে বোন-যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছেন—তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা।”

তিনি বলেন, “ঘটনা থেকে মাত্র আট মাস দূরে দাঁড়িয়ে আছি আমরা, অথচ এখনও খুনির বিচার হয়নি। পশ্চিমা বিশ্বে বিচার হওয়ার পরেও আজও যখন কেউ হলোকাস্ট ডিনাই করে, তা এখনও আহত করে বহু মানুষকে। আর গতকাল প্রেস কনফারেন্সে যখন প্রশ্ন করা হলো, একজন খুনিকে খুনি বলা যাবে কিনা। সেটা জনতার জুলাইকেই অস্বীকার করার একটা প্রয়াস বলেই দেখেছেন সবাই।”

তিন সাংবাদিকের বক্তব্য তাকে বিস্মিত করলেও তিনি ধৈর্য ধরে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

পোস্টে ফারুকী আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানতে পারেন সংশ্লিষ্ট চ্যানেলগুলো সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে। তবে এ সিদ্ধান্তে তার কোনো ভূমিকা নেই বলে স্পষ্ট করেন তিনি।

তার ভাষায়, “প্রত্যেক চ্যানেলের নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে সিদ্ধান্ত নেয়। তারপরও দেখছি কিছু অনলাইনে বলার চেষ্টা করছে আমার প্রশ্ন করায় চাকরি গেছে তাদের। এটি হাস্যকর। বিষয়টা আমি নই, বিষয়টা ‘জুলাই’ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতির বিষয়, এটাও তারা বুঝতে পারছেন না।”

ফারুকী আরও লেখেন, “সবার উদ্দেশে ফর দ্য রেকর্ড বলে রাখছি, তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সংশয় থাকলে ওই চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলেই সত্য জানা যাবে। অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিকদের প্রশ্নে ব্যথিত ফারুকী: “সন্তান হারানো মায়ের বুকে শেলের মতো বিঁধেছে তাদের কথা”

আপডেট সময় : ০২:০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫