বাংলাদেশ ০২:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ঘটনাচক্রে একজন শিল্পী হয়ে ওঠার গল্প

  • আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • / 135

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মুসাফির মুক্তা ছোটবেলা থেকেই সংগীতের সাথে জড়িত। বিভিন্ন গানের অনুষ্ঠান হলে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় জন্ম মুসাফিরের । বাবা মোঃ আবদুল মান্নান ও মাতা লায়লা বেগম, তিন সন্তানের মধ্যে মুসাফির বড়। বাবা পেশায় মিলিটারি ছিলেন, মা গৃহিণী। শুরুতে রেডিও থেকে গান শোনা পরে ক্যাসেট ও টেলিভিশন দেখে গান তোলা। এভাবে চলতে চলতেই গানের প্রতি ভালোলাগা শুরু। সপ্তম শ্রেণী পড়াকালীন সময়ে তার প্রথম স্টেজে গান গাওয়া রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে। উপজেলা শিল্পকলা একাডেমিতে তবলা ও হারমোনিয়ামে রেওয়াজ শুরু হলেও শিখতে হলো তবলা । আবু হানিফ তার প্রথম গানের ওস্তাদ । পরে রাজিবপুরের আলোচিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আয়না’ এর মধ্যদিয়ে স্টেজ শো শুরু হয়। আইয়ুব বাচ্চুর গিটার দেখে গিটারের প্রতি প্রেমে পড়া । মায়ের কাছে বলে বাবাকে রাজি করিয়ে গিটার কিনে নেওয়া। প্রথমে বোন ও তারপর ডিপার্টমেনটের বন্ধু রোমিও কাছে গিটারের প্রাথমিক ধারণা শেখা হয়। বিভিন্ন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীদের সাথে কনসার্টে যোগ দেয়া, বিভিন্ন জনের সাথে গিটার বাজানো ছিল প্রতিদিনের ব্যাপার । সেই সময়ে আজম খান, কুমার বিশ্বজিৎ ,আইয়ুব বাচ্চু , জেমস গুরুদের সাথে সাক্ষাৎ ও গান নিয়ে কথা বলার সুযোগ হয় । অনার্স ২য় বর্ষে পড়ার সময় বাবা ইন্তেকাল করেন। রফিকুল ইসলাম মুকুল ওস্তাদের কাছে তিনি কৃতজ্ঞ নিয়মিত আয়নার কন্ঠশিল্পী হিসাবে নির্বাচিত করার জন্য। চলতে শুরু হলেও বিভিন্ন এলাকায় শো করা পরিচিতি বাড়তে বাড়তে থাকলো। ছোট ছোট অনেক গানের পুরস্কার পাওয়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে বাবার দেয়া গিটার হাতে বের হয়ে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক শেষ করে, পরে আমেরিকা নিউ ইয়র্কে ২০১০ থেকে তার বসবাস। আমেরিকায় নিউ ইয়র্কে তার একটি ব্যান্ড দল নাম ‘সাধন’ ব্যান্ডের লিড ভোকাল ও গিটার প্লেয়ার হিসাবে কাজ করে আসছেন দীর্ঘদিন । ব্যান্ডের বাইরেও সলো শিল্পী হিসেবেও রয়েছে বেশ জনপ্রিয়তা। তার চাকুরীর পাশাপাশি আমেরিকায় তিনি অডিও ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করছেন । গান নিয়ে কিছু করার সপ্ন তার দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতায় আরটিভি “ইয়ং স্টার ইউ এস এ” রিয়েলিটি শো তে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে হাজারো মেধাবী তরুন তরুনীদের মধ্যে সিঙ্গার চয়েজ রাউন্ডে ৫ম স্থানে বাংলাদেশ রাউন্ডের জন্য আগষ্ট মাসে বাংলাদেশে আসছেন। জনপ্রিয় কন্ঠশিল্পী এস আই টুটুল ও সাতবার জাতীয় চলচিত্র সংগীত পরিচালক ইমন সাহা ও এই সময়ের আলোচিত সংগীত পরিচালক মুজা সকল বিচারকের প্রশংসায় সেরা ৫ম স্থান অধিকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘটনাচক্রে একজন শিল্পী হয়ে ওঠার গল্প

আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩