বাংলাদেশ ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ইশরাক হোসেনের মেয়রত্বে সিলমোহর দিল নির্বাচন কমিশন

Md Faridul Islam
  • আপডেট সময় : ০৮:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 59

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনার ভিত্তিতে এ গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়ে জানতে চায়, ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে কি না। আইন মন্ত্রণালয় থেকে ইতিবাচক মতামত পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পরাজিত হন। এরপর নির্বাচনী অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ তুলে ২০২০ সালের ৩ মার্চ সংশ্লিষ্ট নির্বাচনী ফল বাতিল চেয়ে আদালতে মামলা করেন তিনি। মামলায় তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার রায় দেন। রায়ে, নৌকা প্রতীকের প্রার্থী তাপসের মেয়র হিসেবে ঘোষিত গেজেট বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন নিজেও।

গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেন এখন আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে স্বীকৃতি পেলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইশরাক হোসেনের মেয়রত্বে সিলমোহর দিল নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৮:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫