বাংলাদেশ ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামপুরে এ এস এম আব্দুল হালিমের সমর্থনে মহিলাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির ভারতে পালিয়ে থেকেও বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান শেরপুর ও সাতক্ষীরায় বিএনপির ৭৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা সৌদিতে তিন সন্তানকে বাথটাবে চুবিয়ে হত্যা করলেন ভারতীয় মা চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান

ওয়াজ, মসজিদের নামে টাকা তোলা

  • আপডেট সময় : ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
  • / 138

সোহান সরকার: রাস্তায় চলন্ত গাড়ি থামিয়ে ওয়াজের জন্য টাকা চাওয়া আমাদের দেশে খুব স্বাভাবিক ঘটনা। লোকজন দেয় ও টাকা। কে আসবে, কি ওয়াজ করবে তা নিয়ে কেউ ভাবে না, যদিও ওয়াজের নামে গাঁজাখুরি গল্পগুজব আমাদের দেশে কম হয় না। প্রকৃত আলেমদের কথা বলছি না, বেশ ভাল বয়ান করেন এমন আলেম ও দেশে অনেক আছে।

একদিন গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলাম, একজন আসলো মসজিদের জন্য টাকা চাইতে। বললাম, এভাবে মসজিদের জন্য টাকা তোলার বিধান ইসলামে আছে? রাসূল (সঃ) বা তার সাহাবীরা কি মসজিদের জন্য রাস্তায় ঘুরে টাকা তুলেছেন? লোকটি আমার কথা পছন্দ করলেন না, করার কথাও না। তাকে বুঝিয়ে বললাম, অন্য ধর্মের লোকেরা কিন্ত বিষয়টি খারাপ ভাবে নিতে পারে, তারা ভাবতে পারে, ইসলাম মানুষের কাছে হাত পাতা শেখায়। মনে হল, তিনি কিছুটা বুঝেছিলেন। তিনি স্বীকার করলেন, অন্য ধর্মের লোকেরা হয়তো এসব ভাল চোখে দেখেন না।

ইসলাম অত্যন্ত সুন্দর ধর্ম, মন্দ কিছুই ইসলাম শেখায় না। আপনার রাস্তায় ঘুরে ঘুরে মসজিদ পাকা করার কি দরকার? এলাকাবাসী টাকা না দিলে মসজিদ কাঁচাই থাকুক। তাতে তো নামাযের সওয়াব কম হবে না।

দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা ইসলাম সঠিকভাবে পালন করছে না। কিছু অবুঝ মুসলিমের কারণে অনেকে ইসলামকে কটাক্ষ করার সুযোগ পায়, যদিও ইসলাম এসব শেখায় না। প্রকৃত ইসলাম কি, জানার জন্য পড়তে হবে কুরআন ও সহীহ হাদিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়াজ, মসজিদের নামে টাকা তোলা

আপডেট সময় : ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮